Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন বায়েজিদ 
Saturday July 4, 2026 , 7:51 pm
Print this E-mail this

বরিশালের আঞ্চলিক দৈনিক আমাদের বরিশাল’র যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি

জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন বায়েজিদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অনুসন্ধানধর্মী জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহমেদ বায়েজিদ। তিনি বর্তমানে বরিশালের আঞ্চলিক দৈনিক আমাদের বরিশাল-এর যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২ জুলাই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে স্টাফ করেসপন্ডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, আহমেদ বায়েজিদ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অ্যাড. এস এম রফিকুল ইসলাম সম্পাদিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দৈনিক সত্য সংবাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বাংলার বনে, দৈনিক আলোকিত বরিশাল এবং দৈনিক দেশ জনপদ-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের রানিরহাট গ্রামের বাসিন্দা আহমেদ বায়েজিদ শিক্ষাজীবনে বরিশাল নগরীর চৈতন্য মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল সিটি কলেজ থেকে এইচএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল থেকে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। তার নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সহকর্মীরা আশা প্রকাশ করেছেন। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আমরা সবসময় আপসহীন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি, অনিয়ম ও জনভোগান্তির বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরাই আমাদের অঙ্গীকার। আহমেদ বায়েজিদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব ‘অগ্রযাত্রা প্রতিদিন’র পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। তিনি নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং পত্রিকার সুনাম অক্ষুন্ন রেখে সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা।”




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে