Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের নদী ভাঙনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ 
Saturday July 4, 2026 , 5:10 pm
Print this E-mail this

স্থায়ী বাঁধ নির্মাণসহ টেকসই প্রকল্পে সরকারের জরুরি উদ্যোগ গ্রহণের আহবান

বরিশালের নদী ভাঙনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের নদীভাঙন সমস্যা স্থায়ীভাবে নিরসনে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (জুলাই ৪) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ আহবান করেন। এসময় রহমাতুল্লাহ বলেন, বরিশালের নদীভাঙন একটি দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছর নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণসহ টেকসই প্রকল্প বাস্তবায়নে সরকারের জরুরি উদ্যোগ গ্রহণের জন্য তিনি আহবান করেন। মানববন্ধনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, চন্দ্রমোহন, চরমোনাই ও শায়েস্তাবাদ ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ ছাড়াও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন শ্লােগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন-সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম রাঢ়ী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ইসরাইল পণ্ডিত, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাগুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, বরিশাল মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান আলমগীর। মহানগর যুবদল নেতা মো. মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ আল মামুন, মহানগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন এবং চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রদল নেতা নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্য সচিব ইলিয়াছ আহমেদ।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬