Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের 
Wednesday July 1, 2026 , 5:17 am
Print this E-mail this

এমবাপের গোল সংখ্যা ১৮, মেসিকে ছুঁতে আর মাত্র একটি গোল প্রয়োজন

মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : চলতি বিশ্বকাপ শুরুর আগে জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসার ১৬ গোলই ছিল বিশ্বরেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রেখেছিলেন তিনি। এই বিশ্বকাপে ক্লোসার সেই রেকর্ড ভেঙে দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ গোল নিয়ে এখন তিনিই সবার ওপরে। তবে মেসির দিকে ছুটছেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ফ্রান্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এমবাপে। এতে করে ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপে এমবাপের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। মেসিকে ছুঁতে (১৯টি) আর মাত্র একটি গোল প্রয়োজন এমবাপের। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন এমবাপে। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন এই ফরাসি তারকা। নকআউট পর্বে এক ম্যাচেই করলেন জোড়া গোল। মেসি অবশ্য এমবাপের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সামনের ম্যাচে। নকআউটে কেপ ভার্দের বিপক্ষে গোল করলে আরও একটু সামনে এগিয়ে যেতে পারবেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!