Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ১৬, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নিখোঁজের ৩ দিন পর স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক 
Monday June 29, 2026 , 6:21 pm
Print this E-mail this

পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিকভাবে ধারণা

বরিশালে নিখোঁজের ৩ দিন পর স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামের এক ব্যক্তির মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করা হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমালিয়া নিজ বসত ঘরের পেছন থেকে মাটিচাপা লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ব্যাপারে নিহতের ছেলে মোস্তফা অজ্ঞাত আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনে মাটি আলগা ও বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখতে পেয়ে সন্দেহ হলে ঐ স্থান খুঁড়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়া জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে সেলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা