Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু 
Tuesday June 9, 2026 , 7:39 pm
Print this E-mail this

৩০ জুন পর্যন্ত নবায়ন, ১ জুলাই থেকে অভিযান

বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর যানজট নিরসনে ইজিবাইক বা ‘হলুদ অটো’র লাইসেন্স নবায়ন প্রক্রিয়া শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন মেয়রের সময় দেওয়া ৭ হাজার ৬১০টি ইজিবাইকের অনুমোদনই বহাল থাকছে। আগামী ৩০ জুন পর্যন্ত নবায়ন চলবে এবং ১ জুলাই থেকে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। সিটি কর্পোরেশনের পরিবহন শাখা ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, করোনাকালের পর নগরীতে ইজিবাইকের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ট্রাফিক বিভাগের হিসাব অনুযায়ী, বর্তমানে নগরীতে প্রায় ২০ হাজার অনিবন্ধিত ও অনুমোদনহীন ইজিবাইক চলাচল করছে। বরিশাল ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মো: শরফুদ্দিন বলেন, সহজ পেশা ও অর্থনৈতিক ঝুঁকি কম হওয়ায় প্রতিদিন গড়ে অন্তত পাঁচটি করে নতুন ইজিবাইক নগরীতে নামছে। এসব পরিবহন কতগুলো চলবে, তা সিটি কর্পোরেশন নির্ধারণ করবে। তাদের অনুমোদিত তালিকা পেলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ