Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক জিয়া শাহিনের পুত্র সিফাত সড়ক দুর্ঘটনায় আহত 
Saturday June 6, 2026 , 9:17 pm
Print this E-mail this

দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা

বরিশালে সাংবাদিক জিয়া শাহিনের পুত্র সিফাত সড়ক দুর্ঘটনায় আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক বরিশাল প্রতিদিনের বার্তা প্রধান জিয়া শাহিনের পুত্র সিফাত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শ‌নিবার পেশাগত দা‌য়িত্ব পাল‌নে ভান্ডা‌রিয়া যাবার প‌থে ঝালকাঠীর গাবখান সেতু সড়ক এলাকায় দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, সিফাত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এদিকে সিফাতের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন দৈনিক বরিশাল প্রতিদিন পরিবারের সদস্যরা। তারা তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম