Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধানমন্ডিতে প্রথম জানাজা সম্পন্ন, আগামীকাল ভোলায় দাফন 
Monday June 1, 2026 , 9:19 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি

ধানমন্ডিতে প্রথম জানাজা সম্পন্ন, আগামীকাল ভোলায় দাফন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা জুন) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাঁর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার হেলিকপ্টার অথবা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে করে তার মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।




Archives

Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২
Image
কারাগারে আসামিদের পরামর্শে ডলারের নাম বলে সোহেল : রাষ্ট্রপক্ষের আইনজীবী
Image
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক