প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
Sunday May 31, 2026 , 2:19 pm
দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ
বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে শনিবার (মে ৩০) দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা। এরপর বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেওয়া তিন দিনের এ কর্মসূচিতে যোগ দিয়ে নেতারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর অবদান অস্বীকার্য। তাঁর পথেই গণতন্ত্রের জন্য আপসহীন থেকেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তাঁদের সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।