Current Bangladesh Time
রবিবার মে ৩১, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর 
Wednesday May 27, 2026 , 10:27 am
Print this E-mail this

খোঁজ নিয়ে ব্যবস্থা-আবু সাঈদ, খাদ্য নিয়ন্ত্রক, বরিশাল সদর উপজেলা

বরিশালে খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন সরকারি খাদ্যশস্য সংরক্ষণ, পরিবহন ও সরবরাহ কার্যক্রমকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও স্থানীয় সূত্র। বিশেষ করে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন সদর উপজেলার পাশের এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গুদামের কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই গুদামে দায়িত্ব পালনকারী উপ—সহকারী পরিদর্শক শেখরের বিরুদ্ধে সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের ভাষ্যমতে, জিআর চালসহ বিভিন্ন সরকারি খাদ্যশস্য গুদাম থেকে ছাড় করে ট্রাকযোগে বিভিন্ন এলাকায় পাঠানোর সময় পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, খাদ্যশস্য পরিবহনের কাজে নিয়োজিত কিছু ট্রাকচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ট্রাকপ্রতি এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভিডিওচিত্রসহ কিছু তথ্যপ্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন। এছাড়াও সরকারি খাদ্যশস্য পরিবহন, গুদাম ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, গুদামের সিসিটিভি ফুটেজ, ট্রাক প্রবেশ ও বহির্গমন রেজিস্টার, খাদ্যশস্য উত্তোলন তালিকা এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলে প্রকৃত তথ্য সামনে আসতে পারে। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে অভিযুক্ত উপ—সহকারী পরিদর্শক শেখরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।




Archives

Image
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম : সরোয়ার
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Image
বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
Image
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ