Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাসপাতালে ভর্তি নায়ক আলমগীর 
Tuesday April 20, 2021 , 4:30 pm
Print this E-mail this

তবে এখন পর্যন্ত সুস্থই আছেন রুনা লায়লা

হাসপাতালে ভর্তি নায়ক আলমগীর


মুক্তখবর বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর। বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর। তিনি জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷ আঁখি আলমগীর বলেন, মাশাল্লাহ, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য। এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর। তবে এখন পর্যন্ত সুস্থই আছেন রুনা লায়লা।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম