Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হঠাৎ ভাইরাল ঐশ্বরিয়ার সে-ই ছবি! 
Thursday August 16, 2018 , 6:20 pm
Print this E-mail this

ঐশ্বরিয়া কিন্তু এখনও বলিউডের অন্যতম সেরা সুন্দরী

হঠাৎ ভাইরাল ঐশ্বরিয়ার সে-ই ছবি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঐশ্বরিয়া রাই। বলিউডের সফল অভিনেত্রীদের একজন। ১৯৯৪ সালে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন এ অভিনেত্রী। বিশ্ব সুন্দরী হওয়ার পর পরই বলিউডে অভিষেক করেন ঐশ্বরিয়া। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাই সুন্দরী হয়ে ওঠেন বলিউডের অঘোষিত ‘রানি’। ‘দেবদাস’ হোক কিংবা ‘জোশ’ কিংবা অব সময় নিজের গ্ল্যামারে ঝলসে দিয়েছেন রাই। সেই ধারা বজায় রয়েছে এখনও। সে কানের রেড কার্পেট হোক কিংবা হালফিলের ‘ফ্যানি খান’, ঐশ্বরিয়া কিন্তু এখনও বলিউডের অন্যতম সেরা সুন্দরী। সম্প্রতি ঐশ্বরিয়ার একটি কিশোরী বয়সের ছবি ভাইরাল হয়েছে। যেখানে নীল জিন্সের সঙ্গে সাদা ক্রপ টপ পরতে দেখা যায় ঐশ্বরিয়াকে। রাই-এর ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ‘ফ্যানি খান’-এ অনিল কাপুরের সাথে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সিনেমায় অনিল কাপুর এবং ঐশ্বরিয়া রাই-এর পাশাপাশি দেখা যায় রাজকুমার রাও-কে। এই সিনেমায় একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করেন রাই। এই সিনেমা বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও, ঐশ্বরিয়ার অভিনয় কিন্তু সবার প্রশংসা পায়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ