Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » সড়ক দুর্ঘটনায় বরিশালে এক বৃদ্ধ নিহত 
Sunday February 24, 2019 , 7:44 pm
Print this E-mail this

সড়ক দুর্ঘটনায় বরিশালে এক বৃদ্ধ নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রুহুতপুর এলাকায় বাকেরগঞ্জ-লেবুখালী সড়ক থেকে লাশ উদ্ধার করে পুলিশ। বাকেরগঞ্জ পুলিশ ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সংবলিত পোস্ট তুলে ধরেছে। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বরটিও দেয়া হয়েছে। পুলিশ জানায়, ব্যক্তির লাশটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে একজন থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদুজ্জামান জানান, ভোরে একটি মাহেন্দ্রা ৩জন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি কুকুর দৌড় দিলে মাহেদ্রাটি সাথে ধাক্কা খায়। তখন গাড়ি থেকে পড়ে ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় নিশ্চিত হতে দেশের বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে