Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্ত্রীর করা মামলায় কণ্ঠশিল্পী ন্যান্সির ভাই গ্রেফতার 
Sunday September 9, 2018 , 7:08 pm
Print this E-mail this

টাকা দিতে না পারায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন শানু

স্ত্রীর করা মামলায় কণ্ঠশিল্পী ন্যান্সির ভাই গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির ভাই শাহারিয়ার আমান সানিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সানিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দিনগত রাতে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন সানির স্ত্রী সামিউন্নাহার শানু। মামলায় সানি, ন্যান্সি ও ন্যান্সির স্বামী নাদিমুজ্জামান যায়েদকে আসামি করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, ২০১৫ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে সানি ও শানুর বিয়ে হয়। শানু শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রুট এলাকার বাসিন্দা। তাদের চার মাস বয়সী একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বেকার সানি তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে না পারায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন শানু। এতে প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে ন্যান্সি ও ন্যান্সির স্বামী।




Archives

Image
বরিশাল শেবাচিমে শিশুর মরদেহ আটকে টাকা দাবির অভিযোগ
Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু