Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সৃষ্টিকর্তা আমার কথা শুনলো না! – শামীমা সুলতানা 
Thursday June 25, 2020 , 9:48 am
Print this E-mail this

সৃষ্টিকর্তা আমার কথা শুনলো না! – শামীমা সুলতানা


শামীমা সুলতানা, অতিথি প্রতিবেদক : দাদা ভাই কেমন আছিস তুই? একা একা তোর ভয় লাগেনাতো? পরিপাটি বিছানা ছাড়া তুই একদম ঘুমাতে পারতিস না আল্লাহতালা নিশ্চয়ই তোকে জান্নাতের মেহমান হিসেবে খুব যত্নে রেখেছেন! জানিসতো দাদাভাই হিন্দু মুসলিম, আত্মীয়, প্রতিবেশী, চেনা, অচেনা অযুত নিযুত মানুষের একটাই কথা তুই খুব ভালো আছিস। কবে কি করে এতো মানুষের মন জয় করলি দাদাভাই? কিন্তু আমরা কেউ ভালো নেই! ভালো শব্দটা চিরতরে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে আমি আর ভালো নেই দাদাভাই। আমারও বিশ্বাস তুই খুব ভালো আছিস আর এটুকুই শান্তনা। তবে তোর উপর আমার একটাই অভিযোগ! তুই আমাদের কথা একটি বারও কেনো ভাবলি না? তুই যে আমাদের পরিবারের একটি মাত্র সুখের প্রদীপ ছিলি। তুইবিহিন দু’চোখে আলোহিন পৃথিবী চারিদিকে থৈ থৈ আঁধার। অপরুপ ধরনী আজ বড্ড বিষাক্ত লাগছে চারিদিকে কেবল খাই খাই সার্থের টানাটানি আমার খুব কষ্ট হচ্ছে দাদাভাই। তুই পৃথিবীতে আসার অল্প দিন পরেই যখন আমি আসছি তখন এমন দ্রুতই আমি তোর কাছে যেতে চাই এই পৃথিবীর সব কিছু আমার কাছে বিবর্ণ, বিষাক্ত দম বন্ধ হয়ে আসে। তুই চলে যাবার পরে আজ এগারোটি রাত তোর মধুর কন্ঠস্বর বিহীন নির্ঘুম চোখের সম্মুখে কেবলই তোর মায়াবী মুখ আর কর্ণভেদ করে তোর অট্টহাসির শব্দ, তোর পৌরুষদীপ্ত উচ্চস্বর, আমার বুকের পাজর ভেঙ্গে বেরিয়ে আসে আত্মচিৎকার।জানিস দাদাভাই আমি কাঁদিনা কাঁদলে তোর আত্মা কষ্ট পাবে, দুনিয়াতে তোর সুখের কথা ভেবে যেমন আমরা বোবা হয়ে থেকেছি তেমনি আজও ওপারে তোর শান্তি কামনায় আল্লাহর বিধান মেনে আমি চোখ মুছি কান্না লুকাই। কিন্তু কি করি বলতো আমার বুকের ক্ষরণ যন্ত্রণায় আমার কোনো হাত নেই নিজের অজান্তেই বেরিয়ে আসে তোর শূন্যতার হাহাকার পাজর ভাঙ্গা চিৎকার। দাদাভাই আমার এই পৃথিবী আর ভালো লাগছেনা আমি তোর কাছে আসতে চাই। ছোটো বেলা যেমন তোর জিনিসগুলোই আমার চাই, আর আমারগুলো ছিলো তোর চাওয়া। তবে তোর মৃত্যুকে আমি ঠিক ভাবে চাইতে পারিনি! জানিসতো দাদাভাই ১ মে যেদিন তোর প্রথম জ্বর আসলো সেদিন মন খুলে আল্লহকে বলেছিলাম আমার জীবনের বিনিময় যেন আল্লাহ্ তোর জীবন বাঁচিয়ে রাখে। সৃষ্টি কর্তা আমার কথা শোনেনি।

উল্লেখ্য, বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের সরিষামুড়ি গ্রামের আলহাজ মোঃ শাহ আলম মিয়ার পুত্র সৌদি প্রবাসী মো: রেজাউল করিম মাসুদ সৌদি আরব রিয়াদে গত ০৭ জুন ২০২০ ইং তারিখ রবিবার সৌদি আরব রাত ৮টায় হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ( ইন্নালিল্লাহি——————- রাজিউন) তাঁর মৃত্যুতে বেতাগী উপজেলায় শোকের ছায়া বইছে। রেজাউল করিম মাসুদ’র পরিবার অপেক্ষার প্রহর গুনছে কবে নাগাদ ফিরে আসবে মাসুদ, মা-বাবা ও স্বজনরা মেনে নিতে পারছেন না মাসুদ না ফেরার দেশে চলে গেছে। মাসুদের পরিবারের মধ্য হৃদয়বিদারক করুন অবস্থায় দিন কাটছে। মাসুদের আদরের দুই বোন ও মা বাবা রয়েছেন, তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন গোটা পরিবার। মাসুদের মা-বাবাকেঁদে বলেন, বাবা আমার সোনার টুকরা আমাদের সুখের চিন্তা করে তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে কর্ম করতেন। বিশ্বে এই প্রাণঘাতী মহামারী দুর্যোগ নবেল করোনাভাইরাস শুরুর পর মুঠোফোনে জানিয়েছিলেন বাবা মা আমি আর বিদেশ ভ্রমণ করব না আমি চলে আসবো বাংলাদেশ আমার খুব ভয় লাগছে। নিয়তির এক পরিহাস আমাদের কলিজার টুকরা মাসুদ আর ফিরে আসলো না বাংলার মাটিতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করল সৌদি আরব রিয়াদে। শেষ পর্যন্ত লাশটি ফিরে আসলো না বাংলার মাটিতে। মাসুদের দুই বোন ও বাবা মায়ের কাছে পৃথিবীর অমূল্য সম্পদ ছিলো মাসুদ। বর্তমানে মাসুদের পরিবার মাসুদকে হারিয়ে অসহায় দিন কাটাচ্ছে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং