Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন, পুলিশ ও সংবাদকর্মী একে অপরের পরিপূরক-বরিশাল পুলিশ সুপার 
Wednesday December 30, 2020 , 9:35 pm
Print this E-mail this

অবস্থাভেদে আইনের বিধান প্রয়োগের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে সর্বোত্তমভাবে কাজ করতে চাই-মোঃ মারুফ হোসেন

সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন, পুলিশ ও সংবাদকর্মী একে অপরের পরিপূরক-বরিশাল পুলিশ সুপার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম’র সাথে সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। সংবাদপত্রের মাধ্যমে সমাজের আসল চিত্রটি সবার সামনে ফুটে ওঠে। পুলিশ ও সংবাদকর্মী একে অপরের পরিপূরক। সুতরাং পেশাদারিত্বের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্স’র হলরুমে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সমাজের বাস্তবতা অনুধাবন করে সব আইন সব সময় সমানভাবে প্রয়োগ করা যায় না। অবস্থাভেদে আইনের বিধান প্রয়োগের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে সর্বোত্তমভাবে কাজ করতে চাই। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শাহজাহান হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ ও সহ-সভাপতি এস এম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক সুশান্ত ঘোষ, রাহাত খান সহ প্রমুখ।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে