Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত 
Sunday August 9, 2026 , 1:01 pm
Print this E-mail this

নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন

লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল পরিদর্শনে গিয়েছেন। এ সময় তিনি সেখানকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরির্দশন করবেন। রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করেন।ছবিগুলোর ক্যাপশনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে! এদিকে আজ বরিশাল ভ্রমণের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করবেন বলে জানা গেছে। সেখানকার পেয়ারা বাগান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনি নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২