Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ৩, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর বনানীতে নিজের বুকেই গুলি চালালেন পুলিশ! 
Thursday May 25, 2023 , 9:31 am
Print this E-mail this

ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে

রাজধানীর বনানীতে নিজের বুকেই গুলি চালালেন পুলিশ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রনিকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম। তিনি জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। আজ সকাল থেকে তাঁর ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। তিনি সকাল সাড়ে ৬টায় ডিউটি পোস্টে যান। এরপর পরপরই চেকপোস্টের বাথরুমে ঢুকেন। তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান তারা। দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় ভেতর পড়ে রয়েছেন রনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পুলিশ সদস্য রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে এখনো কিছুই জানতে পারিনি। নিহত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন তিনি।




Archives

Image
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ : বাস পুকুরে, আহত ১৫
Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন