Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে বরিশাল বিএম কলেজের এক ছাত্রের মৃত্যু 
Wednesday April 7, 2021 , 8:04 pm
Print this E-mail this

বুধবার সকালে রাজধানী ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ’র মৃত্যু হয়

মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে বরিশাল বিএম কলেজের এক ছাত্রের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপায় উপজেলায় মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে সিজান রহমান শুভ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ মার্চ) সকালে রাজধানী ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শুভ পৌর এলাকার সদর রোডের বাসিন্দা রিপন মৃধার ছেলে এবং বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।নিহতের পরিবার জানায়, গত রোববার রাতে পৌর এলাকার ফিডার রোডের রিয়াদ হোসেন মৃধার বাসায় বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। এ সময় ছাদে বন্ধুদের আড্ডার ফাঁকে মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে আহত হয়। বুধবার সকালে রাজধানী ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ’র মৃত্যু হয়। গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী