Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মে দিবসে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা 
Friday May 1, 2026 , 8:07 pm
Print this E-mail this

শ্রমের মর্যাদা, ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়ে

মে দিবসে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহান মে দিবস উপলক্ষে বরিশালে সাংবাদিকদের শ্রমের মর্যাদা, ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়ে করণীয় বিষয় নিয়ে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। বক্তব্য রাখেন-জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ শাহে আলম, সহ-সভাপতি ও বাসস এর প্রতিনিধি এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়’র ব্যুরো চিফ আল মামুন, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মো: মামুন-অর-রশিদ, সিনিয়র সদস্য আরিফ রহমান প্রমুখ। সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, ন্যায্য মজুরী প্রদান, আর্থিক ও চাকুরীর নিরাপত্তা বিধান সহ নানা বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ সরদার, আরিফ হোসেন, আমিনুল শাহীন, এম সাইফুল, আ: রহমান, নাসির উদ্দিন, মাসুদ রানা, শফিকুল ইসলাম, একরামুল একরাম, সাকিব রেজা, রাজিব খান সহ অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ।




Archives

Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের
Image
বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড