Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মহান মে দিবসে বরিশালে সমাবেশ ও র‌্যালি 
Friday May 1, 2026 , 5:37 pm
Print this E-mail this

জেলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

মহান মে দিবসে বরিশালে সমাবেশ ও র‌্যালি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক শ্রমিক সমাবেশ ও র‌্যালি বের করা হয়। শুক্রবার দুপুর ১২ টায় বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ ও র‌্যালির আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনসহ দলের নেতাকর্মীরা। সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। শ্রমিকরা গণতান্ত্রিক সরকারের সময় অবহেলিত থাকবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে, দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সার্কিট হাউজ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। অপরদিকে, সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি। সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে লাল পতাকা মিছিল করে তারা।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। এছাড়া নগরীতে মে দিবস উপলক্ষে লাল পতাকা মিছিল করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশার জেলা কমিটি। মে দিবসের সমাবেশে নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের