Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় র‌্যাব-৮’র অভিযান, বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ 
Friday January 24, 2020 , 10:26 am
Print this E-mail this

ভোলায় র‌্যাব-৮’র অভিযান, বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)’র সদস্যরা অভিযান চালিয়ে ভোলা বোরহানউদ্দিনে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করে। বৃহস্পতিবার দুপুরে পৌর বাজারে প্রায় ৩ ঘন্টা অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌর বাজারের নয়া মিয়ার দোকান ও গুদাম, এমরানের দোকান ও গুদাম এবং নুরুল ইসলামের দোকান থেকে প্রায় ১০০০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এসব নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোবাইল কোর্টে নয়া মিয়াকে ১০ হাজার টাকা ও নুরুল ইসলামকে ১০ হাজার জরিমানা করে। এ অভিযানে র‌্যাবের সদস্যদের সাথে ভোলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিয়াস চন্দ্র দাস, ভোলা পরিবেশ অধিদপ্তরের এডি আবদুল মালেক উপস্থিত ছিলেন। ভোলা পরিবেশ অধিদপ্তরের এডি আবদুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে প্রায় ১০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তিনি আরোও জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা