Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতে চলন্ত ট্রেনে বাইরে থেকে নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট ছোড়ার অভিযোগ! 
Wednesday March 11, 2020 , 11:55 am
Print this E-mail this

রে সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন অদিতি

ভারতে চলন্ত ট্রেনে বাইরে থেকে নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট ছোড়ার অভিযোগ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চলন্ত ট্রেনে বাইরে থেকে নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট ছোড়ার অভিযোগ উঠেছে। এমনকি ঢিলও ছোড়া হয়। ফলে জানালার পাশে বসে থাকা অদিতি অরুন দে নামে এক নারী সাংবাদিক সম্পূর্ণ ভিজে যান। গত সোমবার সন্ধ্যায় দোলের দিন ভারতের পার্ক সার্কাস এলাকায় ঘটেছে এমন ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার অফিস থেকে বেরিয়ে শিয়ালদহ এসেছিলেন সোনারপুর এলাকার বাসিন্দা অদিতি দে। সেখান থেকে ৭টা ৪৫ মিনিটের ডায়মন্ড হারবার লোকালে ওঠেন তিনি। জানালার ধারে বসেছিলেন অদিতি। পার্ক সার্কাস স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। পরে সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অদিতি দে বলেন, ‘পার্ক সার্কাস স্টেশন ছাড়তেই নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট উড়ে আসে। জানালার ধারে আমি বসেছিলাম। ফলে সেই প্রস্রাব আমার গায়ে লাগে। সম্পূর্ণ ভিজে যাই। এরপরই একটি ঢিল উড়ে আসে। আমি সরে না গেলে হয়তো ঢিলটি আমার মাথায় বা চোখে লাগতো।’ তিনি অভিযোগ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। রোজই এই এলাকায় ট্রেনের নারী কামরা লক্ষ্য করে নোংরা আবর্জনা ছোড়া হয়। কোনোদিন যদি অ্যাসিড ছোড়া হয়, তার দায় কে নেবে? একই সঙ্গে রেল পুলিশের প্রতি অদিতির আবেদন, ‘আপনারা একটু সক্রিয় হন। যাতে আর এ ধরনের ঘটনা আর না ঘটে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১