Current Bangladesh Time
শনিবার জুন ৬, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বিপুল পরিমানের ইয়াবাসহ বরিশালে নারী গ্রেফতার 
Monday April 3, 2023 , 12:14 pm
Print this E-mail this

অভিযান চালিয়ে কল্পনাকে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

বিপুল পরিমানের ইয়াবাসহ বরিশালে নারী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাত হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কল্পনা বেগম বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মোতালেব শিকদারের স্ত্রী। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। এমন খবরে রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জ নতুনহাট এলাকায় অভিযান চালালে কল্পনাকে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।




Archives

Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২