|
বানারীপাড়া মহান মে দিবস পালতি
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় মহান মে দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ মে সকালে শ্রমিক লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার প্রারম্ভেই বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম মুঠোফোনে সভায় উপস্থিত থাকতে না পাড়ায় দুঃখ প্রকাশ করে মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাদের পাশে থাকার কথা জানান। সভায় আলোচক হিসেবে বক্তৃতা করেন-বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সদস্য ডা. খোরশেদ আলম সেলিম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হুদা তালুকদার। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহাজাহান হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেন মীরের সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তৃতা করেন-উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হারেচ ডাকুয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল কালাম, সহ-সভাপতি শেখ হারুন হোসেন, মোঃ জামাল খান, যুগ্ম-সম্পাদক ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা মোঃ কাওসার হোসেন ফুয়াদ প্রমুখ। উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ।
বানারীপাড়া প্রয়াত সাংবাদিক মিল্লাত ও খলিলের স্মরণ সভা অনুষ্ঠিত
বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহতাব মিল্লাতের ১৩ তম ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে বুধবার বাদ আসর বানারীপাড়া প্রেসক্লাবে সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ব্যবসায়ী আব্দুল আউয়াল মৃধা, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, সড়ক ও জনপথের সুপারভাইজার ইউসুফ আলী, সাবেক সহকারী শিক্ষক হাইদুল ইসলাম, পাবলিক লাইব্রেরীর সম্পাদক আঃ সোবাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহ-সভাপতি রেজাউল ইসলাম বেল্লাল, প্রভাষক মামুন আহমেদ, জাকির হোসেন, জাহিন মাহমুদ ও ইলিয়াস শেখ, যুগ্ম সম্পাদক ফায়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সাংবাদিক মোঘল সুমন শাফকাত, আঃ আউয়াল প্রমুখ।
Post Views: ০
|
|