বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া পৌর সভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আফজাল হোসেনের একমাত্র ছেলে মোঃ আরিফুল ইসলাম (১৮) গত শনিবার রাত ১১ টার সময় মৃত্যু বরন করে। চাখার কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্র মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর আগে শনিবার রাত ১০টা ৩০মিঃ এর দিকে বাড়ীতে এসে শুধু বলছিল, সবুজ বের হও আমাকে ওরা শেষ করে ফেলতেছে। আরিফ যখন বাসায় এসেছিল তখন সে সম্পূর্ণ ভেজা ও শরীরে বালু জড়ানো ছিল। তাকে ঘরে উঠানোর পর সে দু’বার বমি করে এবং বমীর পরে তার মূখ থেকে রক্ত বের হতে থাকে। তার অবস্থার অবনতি হতে দেখে তাকে বানারীপাড়া হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানায় তার বোন। এক প্রশ্নের জবাবে তার বোন জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরেই আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারনা। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফের পরিবার তাঁর মৃত্যুকে হত্যা বলে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন বলে জানান বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম।