Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৪, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মূক-বধির সংঘের মানববন্ধন 
Friday April 1, 2022 , 3:28 pm
Print this E-mail this

বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মূক-বধির সংঘের মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রতিবন্ধী ব্যক্তির মাসিক দুই হাজার টাকা ভাতা প্রদান এবং সরকারি-বেসরকারি ও স্বকর্মসংস্থান নিশ্চিত করাসহ তাদের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মূক-বধির সংঘ। শুক্রবার (এপ্রিল ১) সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বরিশাল মূক-বধির সংঘের সভাপতি আজিম হোসেন সোহানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে ইশারা ভাষায় বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, রাকিব হাসান, নওশাদ হোসেন, রনি খান প্রমুখ। এসময় বক্তারা ২০২২ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা