Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ১৩, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত 
Thursday December 7, 2017 , 4:22 pm
Print this E-mail this

ঘাতক বাসটি আটকের চেস্টা চলছে

বরিশাল সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ রহমতপুরে যাত্রীবাহীবাস ও পান বোঝাই মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম পরিচায় জানা যায়নি। তবে বয়স অনুমানিক ৩৫ বছর। লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ। আজ (০৭-১২-১৭) বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটেছে। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আজ (০৭-১২-১৭) সকালে পান বোঝাই একটি মাহিন্দ্রা বরিশালের দিকে আসছিলে। বিপরীত দিক থেকে বরিশাল থেকে মাওয়ার উদেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহীর বাসের সাথে রহমতপুরে এলাকাতে ওই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি রাস্তার পাশে খালে ও মাহিন্দ্রায় থাকা এক ব্যক্তি রাস্তায় ছিটকে পড়ে। এসময় বাসটি ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত নামা ওই ব্যক্তি (৩৫) মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সাভিসের কর্মিরা লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এছাড়া ঘাতক বাসটি আটকের চেস্টা চলছে বলে ওসি জানান।

 




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড