Current Bangladesh Time
বুধবার আগস্ট ১২, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ৫ আ’লীগ নেতা 
Thursday January 31, 2019 , 2:18 pm
Print this E-mail this

বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ৫ আ’লীগ নেতা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বরিশাল সদরে আওয়ামী লীগের প্রার্থী হতে তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরুও করেছেন আ’লীগে পদধারী বেশ কয়েকজন নেতা। ‘গ্রিন সিগন্যাল’ পেতে তারা দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি লবিং-তদ্বির চালাচ্ছেন। খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে-প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়েজ্জেম হোসেন চুন্নু, বরিশাল সদর উপজেলা আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, মহানগর আ’লীগের সদস্য ভিপি আনোয়ার হোসাইন এবং মাহমুদুল হক খান মামুন। সূত্রমতে আ’লীগ সরকারের গত মেয়াদে নৌকার টিকিটে বরিশাল উপজেলা পরিষদে চেয়ারম্যান হন সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক সাইদুর রহমান রিন্টু। বিগত সময়ে দলে তার পদপদবি ছিল না। কিন্তু সাবেক সিটি মেয়র প্রয়াত আ’লীগ নেতা শওকত হোসেন হিরন ভূমিকা রাখায় নৌকা প্রতীক পেতে তেমন একটা বেগ পেতে হয়নি। পরবর্তীতে তিনি বরিশাল মহানগর আ’লীগের কমিটি সহ-সভাপতির পদে আসীন হন। এখানে এবার প্রার্থী হতে জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়েজ্জেম হোসেন চুন্নুও তৎপরতা চালাচ্ছেন। তিনি বিগত সময়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বের সারিতে ছিলেন। মনিরুল ইসলাম ছবি তিনিও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চাইছেন। বরিশাল সদর উপজেলা আ’লীগের সভাপতি তিনি। সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে একাধারে বেশ কয়েকবার নির্বাচিত চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বরিশাল প্রার্থী হওয়ার দৌড়ে আরও রয়েছেন ভিপি আনোয়ার হোসাইন। তিনি বরিশাল মহানগর আ’লীগের সদস্য। একই উপজেলায় চেয়ারম্যান হতে আলোচনায় রয়েছেন আরেক নেতা বরিশাল মহানগর আ’লীগ সদস্য মাহমুদুল হক খান মামুন। এই নেতা ২০১৩ সালে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন। তখন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কারও করা হয়েছিল। সেই নির্বাচনে নৌকা প্রার্থী সাবেক সিটি মেয়র শওকত হোসেন পরাজিত করে জয় পেয়েছিলেন বিএনপি প্রার্থী আহসান হাবিব কামাল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে খান মামুন পেয়েছিলেন মাত্র ১ হাজার ৮০৭ ভোট। আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে, এই ৫ নেতা ইতিমধ্যে প্রার্থী হতে কেন্দ্রে আবেদন জমা দিয়েছেন। তাদের কাগজপত্র যাচাই বাছাই করে আগামী ২ ফেব্রুয়ারির পরে কেন্দ্র মনোনয়ন চুড়ান্ত করবে।




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ