Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার 
Thursday June 19, 2025 , 1:39 pm
Print this E-mail this

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হিসেবে তাকে আটক

বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (জুন ১৮) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। থানা সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি। ওই মামলায় তাকে আটক করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হন জসিম উদ্দিন। তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। হিরনের মৃত্যুর পর তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন জসিম উদ্দিন।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা