Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৫, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন 
Tuesday April 30, 2019 , 11:56 am
Print this E-mail this

বরিশাল শেবাচিম হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিচালক ডা: মো: বাকির হোসেনকে প্রধান উপদেষ্টা করে মোট ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল সার্জারী বহিঃবিভাগের আর এস ডা: সৌরভ সুতার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেডিসিন বহিঃবিভাগের মেডিকেল অফিসার ডা: নুরুন্নবী তুহিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাক, কান ও গলা বহিঃবিভাগরে আর এস ডা: মেসবাহ্ উদ্দীন আহমেদ ও গাইনি বহিঃবিভাগরে আর এস ডা: কানিজ ফাতেমা মিলি। এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন মেডিকেল অফিসার ডা: রেজাওয়ানুর আলম ও ডা: নাফিজ আহসান, সাংগঠনিক সম্পাদক মেডিকেল অফিসার ডা: মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মেডিকেল অফিসার ডা: সালহ্-আল-দ্বীন বিন নাসির, সাংস্কৃতিক সম্পাদক মেডিকেল অফিসার ডা: মানসী বৈদ্য, প্রচার সম্পাদক মেডিকেল অফিসার ডা: এস এম এন জাকিয়া ও ওয়ার্কশপ ও সেমিনার বিষয়ক সম্পাদক মেডিকেল অফিসার ডা: ফারিয়া নাজ। পাশাপাশি কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন মেডিসিন বহিঃবিভাগের আর পি ডা: শাহ মো: ফজলে রহমান খান, শিশু বহিঃবিভাগের আর পি ডা: ফায়জুল হক পনির ও অর্থ-ট্রমাটোলজি বহিঃবিভাগের আর এস ডা: মো: মনিরুজ্জামান।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড