Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু : নতুন ভর্তি ২৬! 
Wednesday April 7, 2021 , 10:34 pm
Print this E-mail this

বুধবার পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে তিন হাজার ৫৩৭ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৭ জনের

বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু : নতুন ভর্তি ২৬!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে একজন করোনা পজিটিভসহ ২৬ জন নতুন রোগী ওই ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসায় সুস্থ হয়ে একই সময়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭ জন। বরিশাল শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মো: মনিরুজ্জামান জানান, মৃত পাঁচ জনের করোনা হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে তাদের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। মারা যাওয়াদের মধ্যে পটুয়াখালী সদরের কাঠপট্টির শাহজাহান হাওলাদার (৬৫) মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়। বিকাল ৩টায় তাঁর মৃত্যু হয়। বরগুনার বেতাগীর খলিলুল রহমান (৬০) করোনা উপসর্গ নিয়ে সোমবার রাত ১০টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টায় তাঁর মৃত্যু হয়। এছাড়া ঝালকাঠী সদরের নথুল্লাবাদ এলাকার আবুল হোসেন খান (৫৫) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত ১০টায় ভর্তি হন। ওইদিন রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পটুয়াখালী সদরের সিঅ্যান্ডবি রোড এলাকার সুলতান আহমেদ (৭৫) করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোর ৪টায় ভর্তি হন। সকাল পৌঁনে ৭টায় তাঁর মৃত্যু হয়। পিরোজপুরের নেছারাবাদের মজিবুর রহমান (৭৫) করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত পৌনে ৯টায় ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত সাড়ে ৩টায় তিনি মারা যান। বুধবার দুপুর পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৯ রোগী। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ। গত বছরের ১৭ মার্চ থেকে বুধবার পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে তিন হাজার ৫৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। যার মধ্যে ১৪৯ জনের করোনা পজেটিভ।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা