Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সরকার মোহাম্মদ কায়সার 
Wednesday August 19, 2020 , 12:21 pm
Print this E-mail this

তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সরকার মোহাম্মদ কায়সার


খালিদ হাসান নাঈম, অতিথি প্রতিবেদক : ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরিশাল রেঞ্জের জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। মঙ্গরবার (১৮ আগষ্ট) সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সভাপতিত্বে রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। উক্ত সভায় বরিশাল রেঞ্জের জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এছাড়াও ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও ভোলা জেলা গোয়েন্দা শাখার এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন-বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, বরিশাল রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ অফিসের উর্ধবতন কর্মকর্তাবৃন্দ।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা