Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ 
Tuesday October 17, 2023 , 2:19 pm
Print this E-mail this

অশ্বিনী কুমার ছাত্রাবাসে চারটি ভবন, এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আধুনিক ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কারসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (অক্টোবর ১৭) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা।শিক্ষার্থীরা জানান, অশ্বিনী কুমার ছাত্রাবাসে চারটি ভবন রয়েছে। এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই জরাজীর্ণ এসব ভবনের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছেন। সম্প্রতি ছাদের পলেস্তারা খসে পড়ায় আন্দোলনে নেমেছেন তারা। কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা। এদিকে নগরীর বিএম কলেজ সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন নথুল্লাবাদ থেকে সদর রোড ও লঞ্চঘাটে যাতায়াতকারী যাত্রীরা। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে তাদের।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে