Current Bangladesh Time
রবিবার জুন ২১, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন 
Sunday June 21, 2026 , 12:37 pm
Print this E-mail this

উদ্বোধন করেন নগর মাতা অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের রেডিও সেন্টার সংলগ্ন তাজকাঠী থেকে বসুন্ধরা হাউজিং পর্যন্ত রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (জুন ২১) সকাল ১১:৩০টায় নগর মাতা (বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মোঃ মকসুমুল হাকিম রেজা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সিনিয়র সদস্য কামরুল হাসান রতনসহ ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয়দের প্রত্যাশা, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনদুর্ভোগ কমবে।




Archives

Image
বরিশালে ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার
Image
মহিলাদের জন্য নারী মার্কেট করবে বরিশাল সিটি কর্পোরেশন : বিলকিস জাহান শিরিন
Image
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
Image
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’
Image
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন