Current Bangladesh Time
বুধবার জুলাই ২২, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল থেকে কলকাতা যাওয়া যাবে যাত্রীবাহী জাহাজেই 
Thursday March 14, 2019 , 8:41 pm
Print this E-mail this

বরিশাল থেকে কলকাতা যাওয়া যাবে যাত্রীবাহী জাহাজেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে জাহাজে করেই। আগামী ২৯ মার্চ নারায়ণগঞ্জ থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এমভি মধুমতি নামে যাত্রীবাহী জাহাজটি। বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ভ্রমণপিপাসু সম্মানিত জনসাধারণকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিসির নিজস্ব অত্যাধুনিক নৌযান দ্বারা সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী সার্ভিস চালু করতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৯ মার্চ হতে বিআইডব্লিউটিসির এমভি মধুমতি জাহাজটি নারায়ণগঞ্জের পাগলা মেরিএন্ডার হতে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। বিজ্ঞপ্তিতে যাত্রী ভাড়ার তালিকা দেয়া হয়। ঢাকা-কলকাতা কেবিন ভাড়ার হার নিম্নরূপ-ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি/ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা। প্রসঙ্গত গত বছর ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে সম্মত হয় ভারত ও বাংলাদেশ। এই চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ।




Archives

Image
বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Image
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
Image
বরিশালে আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড
Image
বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
Image
নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট