Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ১৬, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 
Sunday May 31, 2026 , 2:21 pm
Print this E-mail this

পরিবহন ও মোটরসাইকেল জব্দ, আইনগত ব্যবস্থা গ্রহণ : ওসি, গৌরনদী হাইওয়ে থানা

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পরিবহনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ ৩০ মে শনিবার বিকেলে যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহানাত পরিবহনের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: মহসীন হোসেন জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা গ্রুপের যাত্রীবাহি আহানাত পরিবহনের সাথে উজিরপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত মোটরসাইকেল চালক শাহ আলম ও আরোহী স্বাধীন কাওসারকে (২০) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের চিকিৎসকেরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, দূর্ঘটনাকবলিত পরিবহন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের
Image
বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
Image
পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা
Image
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ