Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২ শতাধিক এস এস সি উত্তীর্ণদের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 
Monday May 27, 2019 , 8:54 pm
Print this E-mail this

বরিশালে ২ শতাধিক এস এস সি উত্তীর্ণদের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


শামীম আহমেদ : বিজ্ঞান হোক সকল অন্ধ বিশ্বাষ ও কুসংস্কারের বিরুদ্ধে হাতিয়ার এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে ২ শতাধিক এস এস সি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটি। সোমবার (২৭ মে ২০১৯) বেলা ১২ টায় অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে এদেরকে সংবর্ধনা দেয়া হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির সভাপতি মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বরিশাল সরকারী বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল সমাজতান্ত্রিক দল (বাসদ) আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি শন্তুমিত্র ও শিক্ষার্থীদের অভিভাবক মোখচিয়া হক প্রমুখ। এসময় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া ২ শতাধিক শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এরপূর্বে সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা