Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক 
Sunday May 3, 2026 , 5:37 pm
Print this E-mail this

মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের, নারীকে কারাগারে প্রেরণ

বরিশালে হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো: তাহেরের মেয়ে। এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় ওই বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়। এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ বলেন, এ ঘটনায় এসআই আল আমিন নাইম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বিকালে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Archives

Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও
Image
বরিশাল শেবাচিমে রোগীর খাবার বন্ধের শঙ্কা, চিকিৎসাসেবা নিয়েও রয়েছে নানা সংকট
Image
মোবাইল চুরির ঘটনায় বরিশাল কাউনিয়া পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী