Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন 
Saturday July 11, 2026 , 3:41 pm
Print this E-mail this

‘মব সংস্কৃতি’ রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান বক্তাদের

বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বক্তারা তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ভবিষ্যতে ‘মব সংস্কৃতি’ রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানান। বরিশালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রতিবাদে শনিবার (জুলাই ১১) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বরিশাল সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ড্যাবের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজ রহিম। সঞ্চালনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব। সমাবেশে বক্তব্য দেন-অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, ড্যাব নেতা ডা. আনেয়ার হোসেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল বিভাগের সদস্যসচিব ডা. মিজানুর রহমান, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রদল নেতা জাবের বিন ফয়সাল, তুহিন আরাফাত, আবদুল্লাহ আল ফাহিদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা মো. মনিরুজ্জামান, গণসংহতি আন্দোলনের আরিফুর রহমান মিরাজ, বরিশালস্থ বাউফল সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ এবং মহানগর যুবদলের আইনবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মিন্টুসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তার কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে একটি রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশে কোনোভাবেই মব সংস্কৃতি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। প্রসঙ্গত, গত ৫ জুলাই সরকার ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে নিয়োগ দেয়। তিনি ৬ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। এরপর ৮ জুলাই তার কার্যালয়ে একদল চিকিৎসক ও শিক্ষার্থীর উপস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে দপ্তর ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে স্বাস্থ্য খাত ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬