Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা 
Wednesday June 24, 2026 , 10:47 pm
Print this E-mail this

তিনি যে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেছেন এটা ঠিক হয়নি : সিভিল সার্জন

বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা


CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তারের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। বুধবার (জুন ২৪) স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রোগীদের খাবারের মান এবং বিশুদ্ধ পানির সংকট সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য ও বক্তব্য সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিকদের অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও সেবার মান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অংশ হিসেবে, উপজেলারর বেশ কয়েকজন সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সুমী আক্তারের বক্তব্য নিতে যান। এ সময়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমী আক্তার তাদের (সাংবাদিকদের) সাথে খারাপ আচরণ ও সাংবাদিকদের নিয়ে কটুক্তি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমী আক্তারের কাছে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক। সেখানে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। কিন্তু তথ্য দেওয়ার পরিবর্তে বিরূপ আচরণ করায় বিষয়টি দুঃখজনক বলে মনে করছেন তারা। বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর পত্রিকার রিপোর্টার আল-আমিন মিরাজ বলেন, সাংবাদিকদে সাথে অসৌজন্যমূলক আচরণ একজন কর্মকর্তার কাছে থেকে কোন ভাবে আশা করা যায় না। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলেও সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের মতে, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের সঙ্গে কোনো ধরণের অসহযোগিতামূলক আচরণ কাম্য নয়। এ বিষয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ডা. সুমী আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী দুঃখ প্রকাশ করে বলেন, তিনি একটা দপ্তরের কর্মকর্তা হয়ে সাংবাদিকদের তথ্য সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। তবে তিনি যে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেছেন এটা ঠিক হয়নি।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভেচ্ছা
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ