Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে দুই সন্তানের জনকের মৃত্যু! 
Sunday May 10, 2026 , 7:07 pm
Print this E-mail this

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে : কর্তব্যরত চিকিৎসক

বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে দুই সন্তানের জনকের মৃত্যু!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে সুজন দালাল নামের এক দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সুজন দালাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা সুজন দালাল। তিনি বালুর বাল্কহেডে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জনক। বিষয়টি নিশ্চিত করে ওসি আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসাবিক হোটেলে নারীর সাথে সময় কাটাতে তিনি উত্তেজক সিরাপ সেবন করেছিলেন। যার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে বরিশাল নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে বন্ধু মারুফ আকনের সাথে আসেন সুজন দালাল। এ সময় সুজন এক পতিতা নারীর সাথে সময় কাটাতে হোটেলের একটি কক্ষে প্রবেশ করেন। পরবর্তীতে সুজন তাঁর বন্ধু মারুফকে কল দিয়ে জানান তিনি অসুস্থবোধ করেছেন। পরে মারুফ এসে তাঁকে শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, তার বন্ধু মারুফ ও নারী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল কোতয়ালী মডেল থানা নিয়ে আসা হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা