|
আজ দিনটি শিশুদের জন্য আনন্দের, আজকে আমরা সবাই রাজা
বরিশালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী সহ নানা আয়োজনে, বরিশালে শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন। একই সাথে চারুকলা বরিশাল, তার ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। শুক্রবার (মে ৮) সকালে নগরীর অশ্বিনী কুমার হলে প্রান্তিক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের মাধ্যমে, প্রথম পর্বের সূচনা হয়, একই সাথে,শুরু হয় একদিনের চিত্র প্রদর্শনী। বরিশাল চারুকলার সভাপতি কবি দীপংকর চক্রবর্তী সবাইকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বকবি জন্মদিনে সাথে সাথে, আমরা চারুকলারও জন্মদিন পালন করছি। আজ দিনটি শিশুদের জন্য আনন্দের, আজকে আমরা সবাই রাজা। সবাইকে আহ্বান থাকবে, আমরা যেন, কবিগুরুর সোনার বাংলা গড়ে তুলতে পারি। চিত্র প্রদর্শনী ছাড়াও, বিভিন্ন লোকজ, উপকরণের প্রদর্শনী ও মেলা একই সাথে চলছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাটিকর পল্লীর স্টল ছাড়াও, মৃৎশিল্পীদের স্টল, ও লোকজ ও কারু পণ্যের স্টল রয়েছে। সন্ধ্যা থেকে, আবৃত্তি পরিবেশন করবে, চারুকলা বরিশাল, বরিশাল শিশু থিয়েটার ও আগামী সংস্কৃতি সংগঠন। সংগীত ও নৃত্য পরিবেশন করবে-সঙ্গীতাঞ্জলি, সুর সাকি সংগীতালয়, নজরুল সাংস্কৃতিক জোট ও প্রান্তিক সংগীত বিদ্যালয়।
Post Views: ০
|
|