Current Bangladesh Time
শনিবার এপ্রিল ১৮, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিকদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
Sunday April 12, 2026 , 11:17 pm
Print this E-mail this

দেশের স্বাস্থ্যসেবায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো ভূমিকা রাখছে

বরিশালে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিকদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, বরিশাল শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (এপ্রিল ১২) সকাল ১১টায় নগরীর প্লানেট পার্ক (শিশু পার্ক) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব কে এম শহিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল, শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ডা: সাইফুল ইসলাম এবং বরিশালের সিভিল সার্জন ডা: এস এম মঞ্জুর ইলাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, সহ-সভাপতি কাজী মিরাজ, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের কোষাধ্যক্ষ কাজী আল মামুন। বক্তারা বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ খাতকে আরও উন্নত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তারা। মধ্যাহ্নভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে র‌্যাফেল ড্র-র আয়োজন করা হয়।




Archives
Image
বরিশালে ঘন ঘন লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
Image
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় : বরিশালে স্পিকার
Image
বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিসিসি ও ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’র সাথে আলোচনা সভা
Image
বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের ফরিদপুর বর্জ্য শোধনাগার প‌রিদর্শন
Image
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে নববর্ষ বরণ ও ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন