Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মা-ছেলের 
Thursday May 7, 2026 , 8:07 pm
Print this E-mail this

বন্দর থানা পুলিশকে অবহিত করে থানায় জিডি, তল্লাশী অব্যহত

বরিশালে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মা-ছেলের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দিনার গ্রামের মোল্লা বাড়ীর বাদল মোল্লার স্ত্রী আলপনা বেগম তন্নী (৩০) ও তার ছেলে আলিফ (৪) নিখোঁজ হয়েছে। তন্নী চরকাউয়া গ্রামের সিকদার বাড়ী মৃত. মুন্নাফ আলীর মেয়ে। বরিশাল মেট্টোপলিটন বন্দর থানার জিডি নং: ১৭৩ অনুযায়ী জানা যায়, গত ১লা মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাবার বাড়ী (চরকাউয়া সিকদার বাড়ী) যাওয়ার কথা বলে বাড়ী শশুর বাড়ী (দিনার মোল্লা বাড়ী) থেকে বের হয়। তার স্বামী ঐদিন বিকাল আনুমানিক ৩টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করলে ফোনটি বন্ধ পাওয়ায়, তার বাবার বাড়ীর অন্য সদস্যদের সাথে যোগাযোগ করার পরে জানতে পারে সে বাবার বাড়িতে যায়নি। পরে আশেপাশে বিভিন্ন এলাকায় থাকা অন্যান্য আত্মিয় স্বজনদের বাড়ীতে খোঁজ নিলেও কোথাও যায়নি বলে জানান। পরে তার স্বামী বাদল মোল্লা বিষয়টি বন্দর থানা পুলিশকে অবহিত করে গত ৫/৫/২০২৬ তারিখে একটি জিডি করেন, যাহার জিডি নং: ১৭৩। পরিবারের পক্ষ থেকে জানান, আত্মিয় স্বজনদের বাড়ীতে খোঁজ খবর নেওয়া হয়েছে এবং থানায় জিডিও করা হয়ে। যেকোনভাবে তার সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। বন্দর থানার এস আই ইদ্রিস আলী বলেন, জিডি করার পরেই আমরা সারাদেশে জানিয়ে দিয়েছি এবং আমাদের আওতাধীন এলাকায় তল্লাশী চালিয়েছি ও অব্যহত আছে। আমরা তার কোন খোঁজ পাওয়া মাত্রই তার স্বজনদের অবহিত করব।

যোগাযোগ :- 01934-375664 (তন্নীর স্বামী) 01999-262340 (তন্নীর ভাই)




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন