Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘দৈনিক দেশ রূপান্তর’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
Saturday May 2, 2026 , 5:29 pm
Print this E-mail this

গণমাধ্যম সমাজকে সচেতন করে, ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়

বরিশালে ‘দৈনিক দেশ রূপান্তর’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘হৃদয়ে বাংলার মুখ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (মে ২) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের ব্যুরো প্রধান সুসান্ত ঘোষ সঞ্চালনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের বরিশাল প্রতিনিধি সুকান্ত অপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহানা শিরিন। তিনি বলেন, দেশ রূপান্তর শুরু থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা বলার যে অঙ্গীকার নিয়ে পত্রিকাটি পথচলা শুরু করেছিল, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, একটি গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, সমাজকে সচেতন করে, ইতিবাচক পরিবর্তনের পথও দেখায়। দেশ রূপান্তর আগামী দিনেও দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক-গবেষক, সাংবাদিক ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন-চ্যানেল এস জেলা প্রতিনিধি নজরুল বিশ্বাস, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওসার হোসেন, দৈনিক সয়ের বার্তার যুগ্ম সম্পাদক রুবিউল ইসলাম রবি, দেশ রূপান্তরের উজিরপুর প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান আরিফ রহমান, ক্যামেরা সাংবাদিক জুয়েল সরকার, পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু, যুবদল নেতা অনুপম, কালের কণ্ঠের মোজো জার্নালিস্ট মনিরুজ্জামান মনির এবং দৈনিক সময়ের বার্তার সিনিয়র সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন