Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ২০, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন 
Thursday May 21, 2026 , 8:42 pm
Print this E-mail this

ট্রলারসহ ১টি ড্রেজার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়

বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসানের বালু উত্তোলন বিষয়ে কঠোর হুঁশিয়ারির পর বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৩টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রলারসহ ১টি ড্রেজার জব্দ করা হয় এবং ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা প্রদান করা হয়। বুধবার (মে ২০) সকালে হিজলা উপজেলার হরিনাথপুর থেকে আবুপুর এলাকা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল এবং উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ২টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এতে নদীভাঙন বাড়ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিন ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একটি ড্রেজার জব্দ করা হয়েছে এবং মূল অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ হলে নদীভাঙন কমবে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা