Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২১, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ 
Friday August 21, 2026 , 8:17 pm
Print this E-mail this

‘আমাদের বরিশাল, আমরাই পরিচ্ছন্ন করব’ এমন প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচি

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বরিশালে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বরিশালের হাতেম আলী কলেজের সামনে থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘আমাদের বরিশাল, আমরাই পরিচ্ছন্ন করব’ এমন প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচির অংশ হিসেবে হাতেম আলী কলেজ, চৌমাথা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে রহমাতুল্লাহ বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিচ্ছন্নতা অভিযানকে নিয়মিত সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও মশকমুক্ত বরিশাল গড়তে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন-হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান, বিডি ক্লিনের উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম ও উপদেষ্টা আকবর চৌধুরী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপুর্ব অপু, বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহ-বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেন, বরগুনার অতিরিক্ত সমন্বয়ক ইব্রাহিম মাসুম, সদস্য মো: ইত্তেসাফ আর রাফি সিকদার, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীনসহ অন্যান্য নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিডি ক্লিনের সদস্যরা।




Archives

Image
বরিশালের স্টিমারঘাট ফাঁড়ির ৬ পুলিশ প্রত্যাহারের পর শাস্তিমূলক বদলি
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ
Image
বরিশালে অন্তঃসত্ত্বা নারীকে গর্ভপাতের ওষুধ খাওয়ালেন চিকিৎসক!
Image
‘বার্তা সম্পাদক ফোরাম’ বরিশালের কমিটি গঠন
Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা