Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে জুতার দোকানে হামলা চালিয়ে ২ লাখ টাকা লুটের অভিযোগ 
Saturday April 23, 2022 , 5:35 am
Print this E-mail this

দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, তদন্ত করে আইনি ব্যবস্থা-ওসি, হিজলা থানা

বরিশালে জুতার দোকানে হামলা চালিয়ে ২ লাখ টাকা লুটের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলা সদরে একটি জুতার দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারেক হোসেন (৩৫)  নামের ওই জুতা ব্যবসায়ীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। আহতাবস্থায় ব্যাবসায়ী তারেককে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ করে এর বিচার দাবি করেন। এরপর ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন ব্যবসায়ীদের শান্ত করেন এবং দোকান খোলার অনুরোধ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার রা‌তে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে হিজলা বন্দরের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী রাহাতুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রিপন ব্যাপারী নামের একজন ক্রেতা হিজলা বন্দরের তারেকের জুতার দোকানে জুতা কেনার জন্য আসেন। জুতা দেখার সময় ক্রেতা রিপন ব্যাপারী একটি স্যান্ডেল চাপ দিয়ে ভেঙে ফেলেন। এ নিয়ে দোকান মালিক তারেকের সঙ্গে ক্রেতা রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার তারেক ক্রেতা রিপনকে দোকান থেকে বের হয়ে যেতে বললে রিপন ক্ষিপ্ত হয়। এরপর রাত ৭ টার দিকে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালিয়ে দোকানটি ব্যাপক ভাঙচুর এবং দোকানদার তারেককে ব্যাপক মারধর করে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। ঘটনার পর আহত ব্যবসায়ী তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অন্য ব্যবসায়ীরা। হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। এখনও কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে নথিভূক্ত করা হয়নি। ব্যবসায়ী তারেক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান তিনি।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে