Current Bangladesh Time
বুধবার জুলাই ১, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে ২ নারীকে চুল ধরে রাস্তায় ফেলে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ 
Tuesday June 30, 2026 , 4:51 pm
Print this E-mail this

দুই পক্ষের কাছ থেকে দুই ধরণের ঘটনা শুনেছি, পরিস্থিতি শান্ত, লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা : ওসি

বরিশালে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে ২ নারীকে চুল ধরে রাস্তায় ফেলে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর, হামলা ও দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ব্রজমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ তার অনুসারীদের বিরুদ্ধে। এসময় দোকান থেকে টাকা ছিনতাইয়েরও অভিযোগ ওঠে। এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পরে ঝাড়ু মিছিল করেছে হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তার দাবীতে। সোমবার রাতে নগরীর নতুন বাজার মরকখোলার পুল এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত রেনু ব্গেম ও মালা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেনু বেগম অভিযোগ করেন, দুপুরে কাউনিয়ার বাগানবাড়ি এলাকায় ছাত্রদলের নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছিলো। যাদের সাথে ঝামেলা হয়েছে তারা নাকি আমার রেস্তোরায় খাওয়া দাওয়া করে এবং দোকানের সামনে দাড়িয়ে থাকে, এমন অভিযোগ তুলে আমাদের রেস্তোরায় বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন সহ তার অনুসারীরা হামলা চালিয়েছে। ৩০/৩৫টি মোটরসাইকেলে করে ৭০/৮০ জন লোক এসে হামলা করে। এসময় আমাকে এবং আমার বোনকে শাড়ি ধরে টেনে হিচড়ে মারধর করা হয়েছে রাস্তায় ফেলে। সকলের সামনে আমাদের শ্লীলতাহানি করা হয়েছে। শুধু তাই নয়, চুল ধরে টানতে টানতে রাস্তার উপরে ফেলে আমাদের লাথি দিয়েছে ছাত্রদলের ছেলেরা। আমার দোকানের খাবার রাস্তায় ফেলে দিয়েছে তারা। আমি এর সঠিক বিচার চাই। রেনুর বোন মালা আক্তারের দাবী, নারী হওয়া সত্বেও আমাদের মারধর করা সহ যা যা করেছে তা বলার মত না। আমাদের ক্যাশ বাক্স থেকে ৬ হাজার টাকা ছিনতাই করেছে। জানতে পেরেছি বিএম কলেজ ছাত্রদলের সেক্রেটারি সহ বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাতুল, ওয়ালিউল ইসলাম তামিম ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি তাসনিমুল ফেরদৌস হাসান আমাদের উপর হামলার নেতৃত্বে দিয়েছে। আমরা কিছু জানিনা, আমাদের অপরাধ হচ্ছে যাদের সাথে ওদের গ্যাঞ্জাম তারা আমাদের রেস্তোরায় আসে। তাই আমাদের উপর হামলা ও শ্লীলতাহানি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর পরই বিক্ষুদ্ধ এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। তারা নতুন বাজার সড়ক আটকে হামলাকারী ছাত্রদল নেতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে। পরে পুলিশ ও মহানগর ছাত্রদল নেতারা তাদের বিচারের আশ্বাস দিয়ে সরিয়ে দিলেও স্থানীয়রা হামলাকারী বিএম কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বললেন, আজ (সোমবার) দুপুরে আমাদের বিএম কলেজ ছাত্রদলকর্মী ম্যাথ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের আব্দুল্লাহকে মরকখোলা পুলের নিচে বসে একদল সন্ত্রাসী বেধরক মারধর করে। ওই ছেলে এখন হাসপাতালে রয়েছে। সন্ধ্যার দিকে বিএম কলেজের এক শিক্ষার্থী এই বিষয়ে অভিযোগ দিতে থানায় যাচ্ছিলেন। থানায় যাওয়ার সময় সকালে হামলাকারীদের একটি গ্রুপই অভিযোগ দিতে যাওয়া শিক্ষার্থীর উপর একই জায়গায় বসে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের বলে জানতে পেরেছি। আমরা কারো উপর কোনো হামলা করিনি, মিথ্যা খবর রটানো হচ্ছে।বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক এনামুল হাসান তাসনিম বললেন, ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকান্ড সমর্থন করে না। যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নারীদের উপর হামলা বা শ্লীলতাহানি করে থাকে তাহলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম মন্তব্য করেন, দুই পক্ষের কাছ থেকে দুই ধরণের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের
Image
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
Image
বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ
Image
অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা
Image
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ