Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১০, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গাঁজাসহ গ্রেপ্তার ২ নারী 
Sunday June 2, 2024 , 2:49 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

বরিশালে গাঁজাসহ গ্রেপ্তার ২ নারী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে ছয় কেজি গাজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। পরে তাদের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে পৌর শহরের সদর রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাখাওয়াত হোসেনের মেয়ে সালমা আক্তার লিপি (৩৫) ও একই জেলার ফকিরহাট থানার হারুয়াডাংগা গ্রামের আরিফা আক্তার (১৯)। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, দুই নারী মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।




Archives

Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই
Image
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
Image
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন